ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

রাজধানীতে রোদের দাপট, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৫, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ । ১৬৮ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ রোববার (২৫ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে দিনের বড় একটি সময় রোদের দেখা মিলবে। রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

এর আগে শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।

এদিকে দেশের অন্যান্য বিভাগীয় শহরের তাপমাত্রা অনুযায়ী—
চট্টগ্রামে সর্বোচ্চ ২৭ দশমিক ৩ ও সর্বনিম্ন ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস,
রাজশাহীতে সর্বোচ্চ ২৬ দশমিক ৯ ও সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস,
খুলনায় সর্বোচ্চ ২৬ দশমিক ৬ ও সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস,
সিলেটে সর্বোচ্চ ২৯ দশমিক ৮ ও সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস,
বরিশালে সর্বোচ্চ ২৭ দশমিক ২ ও সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস,
রংপুরে সর্বোচ্চ ২৭ দশমিক ৬ ও সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং
ময়মনসিংহে সর্বোচ্চ ২৮ দশমিক ১ ও সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা কুয়াশা পড়তে পারে। এতে করে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।