ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬

রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুত, একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ । ১৫ জন

রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুত রাখার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাসা থেকে ১০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. সাইফুল ইসলাম সাবুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাসা থেকে মজুত রাখা ১০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, বিশেষ অভিযানে অবৈধভাবে ডিজেল মজুতের দায়ে সাইফুল ইসলাম সাবু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রি করে আসছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।

তিনি আরও জানান, অভিযুক্তকে কিছুদিন ধরে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। পরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।