ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রমজানের আগে ৯০০ পণ্যের দাম কমালো কাতার

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ মার্চ ২০২৪, ১:৫৩ বিকাল

Link Copied!

দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, রমজান উপলক্ষে ৯ শতাধিক পণ্যে বিশেষ মূল্যছাড় দেওয়া হচ্ছে। গত ৪ মার্চ থেকেই নতুন মূল্যতালিকা কার্যকর হয়েছে, চলবে রমজান মাসের শেষ পর্যন্ত। দেশটির বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছে কাতার সরকার।

কাতারে রমজান মাস উপলক্ষে মূল্যছাড় দেওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে দুধ, দই এবং দুগ্ধজাত পণ্য, টিস্যু পেপার, পরিচ্ছন্নতা উপকরণ, রান্নার তেল ও ঘি, পনির, হিমায়িত সবজি, বাদাম, বোতলজাত পানি, জুস, মধু, মুরগি, রুটি, টিনজাত খাবার, পাস্তা, ভার্মিসেলি, গোলাপ জলসহ আরও অনেক কিছু।

কাতারি বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, খাত্য ও ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় পবিত্র রমজান মাসে সেগুলো কম দামে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১১ মার্চ থেকে পবিত্র মাহে রমজান মাস শুরু হতে পারে। বিগত বছরগুলোর ধারাবাহিকতা বাজায় রেখে তার আগেই পণ্যের দাম কমানোর ঘোষণা এসেছে।

২০২১ সালে রমজান উপলক্ষে দেশটি প্রায় ৬৫০টি পণ্যের দাম কমিয়েছিল। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮০০টি। ২০২৩ সালে দাম কমানো পণ্যের সংখ্যা আরও বাড়ায় মধ্যপ্রাচ্যের দেশটি। গত বছর ৯০০টির বেশি পণ্যের দাম কমিয়েছিল কাতার। এই বছরও একই সংখ্যক পণ্যের দাম কমাল কাতার সরকার।

Facebook Comments Box

আরও পড়ুন

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি