ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

যেসব খাবারে সেরে উঠবে হাম রোগী

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৫, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ । ৪১ জন

হাম হলে শরীর খুব দুর্বল হয়ে যায়। জ্বর, কাশি, র‍্যাশসহ নানা সমস্যা দেখা দেয়। এই সময় রোগীকে সঠিক ও পুষ্টিকর খাবার খাওয়ানো খুব জরুরি। ভালো খাবার খেলে শরীর দ্রুত ভালো হতে সাহায্য করে।

এই সময় বেশি করে তরল খাবার খেতে হবে। যেমন—ডাবের পানি, লেবুর শরবত, মুরগি বা সবজির স্যুপ। এসব খাবার শরীরে পানি কমতে দেয় না এবং শক্তি দেয়।

ভিটামিন এ ও ভিটামিন সি যুক্ত খাবারও খুব উপকারী। গাজর, মিষ্টি কুমড়া, পাকা পেঁপে, কমলা, মাল্টা ও আমলকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

এছাড়া সহজে হজম হয় এমন খাবার খেতে হবে। যেমন—খিচুড়ি, নরম ভাত ও ডাল, সুজি বা ওটস। এগুলো খেলে শরীরে শক্তি আসে এবং হজমেও সমস্যা হয় না।

প্রোটিনযুক্ত খাবারও দরকার। ডিম, মাছ ও হালকা রান্না করা মুরগির মাংস শরীরকে দ্রুত ঠিক হতে সাহায্য করে। দুধ ও দইও খাওয়া যেতে পারে, এগুলো পুষ্টি দেয় এবং শরীর ভালো রাখতে সাহায্য করে।

অন্যদিকে কিছু খাবার এড়িয়ে চলা উচিত। যেমন—ভাজাপোড়া খাবার, বেশি মশলাযুক্ত খাবার, ঠান্ডা পানীয়, আইসক্রিম ও ফাস্টফুড। এসব খাবার রোগীর ক্ষতি করতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—রোগীকে বিশ্রাম দিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। সঠিক খাবার ও যত্ন নিলে হাম থেকে দ্রুত সুস্থ হওয়া সম্ভব।