ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী নর’ইস্টার, নিহত ১

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ সকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী নর’ইস্টার ঝড়ে ব্যাপক বৃষ্টিপাত, তীব্র বাতাস ও উপকূলীয় বন্যা দেখা দিয়েছে। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি শত শত ফ্লাইট বাতিল হয়েছে। ব্রুকলিনে গাছ পড়ে নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির এক কর্মী নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঝড়টি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে তীব্র আকার ধারণ করে। ওয়াশিংটন ডিসি থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় এর প্রভাব অনুভূত হচ্ছে। বিশেষ করে নিউজার্সি, নিউইয়র্ক, কানেকটিকাট ও পেনসিলভেনিয়ায় বৃষ্টি, ঝোড়ো বাতাস ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

ঝড়ের কারণে একপর্যায়ে ১ লাখ ১৯ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা হলেও শনিবার দুপুরেও নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়ায় ৮৮ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।

এদিকে ঝড়ের প্রভাবে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরের প্রায় ৪২৫টি ফ্লাইট বাতিল এবং ১ হাজার ৩৩৮টি ফ্লাইট বিলম্বিত হয় বলে ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার পর্যন্ত মধ্য-আটলান্টিক ও নিউ ইংল্যান্ড অঞ্চলে উপকূলীয় বন্যা, বিপজ্জনক রিপ কারেন্ট, তীব্র দমকা বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

দুর্যোগের কারণে নিউইয়র্ক ও নিউজার্সির গভর্নররা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কানেকটিকাটের গভর্নর রাজ্যের জরুরি কার্যক্রম কেন্দ্র (ইমার্জেন্সি অপারেশনস সেন্টার) সক্রিয় করেছেন।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং নিউজার্সির গভর্নর মিকি শেরিল উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নগরবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার এবং বন্যার পানিতে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের অন্তর্ভুক্তিতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৯

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী নর’ইস্টার, নিহত ১

নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান এমপি খোকন

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, পাঁচজনই খুলনার

উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জিবুতিতে নিজের সামরিক ঘাঁটির আধুনিকায়ন ও নজরদারি শক্তি বাড়াল চীন

বাসচাপায় মা-মেয়ের মৃত্যু, স্বামী আহত

বিশ্ব পর্যটন দিবস আজ

বিদ্যুতের বিল কমাতে যে ভুল ধারণাগুলো এড়িয়ে চলবেন

ভরা মৌসুমেও পদ্মায় ইলিশের দেখা নেই, বিপাকে ৫ হাজার জেলে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম