ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যাত্রাবাড়ীতে দ্রুতগতির বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬, ২:২১ বিকাল

Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে দ্রুতগতির বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেলেও বাস ও এর সুপারভাইজারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

নিহত মাসুম মিয়ার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার মণ্ডপাশা গ্রামে। তাঁর বাবার নাম হারুন হাওলাদার। আহতরা হলেন বশির (৩৩), রুবেল (৩১) ও আলামিন (৩০)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মাসুম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত তিন যাত্রী বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

আহত যাত্রীদের বরাত দিয়ে তিনি আরও জানান, সকালে তারা অটোরিকশাযোগে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ চারজন আহত হন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাচালকসহ চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে জরুরি বিভাগের চিকিৎসক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যান। তবে বাস ও এর সুপারভাইজারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

সমুদ্রের ভাঙনে হারিয়ে যেতে পারে ইংল্যান্ডের হাজারো বাড়ি!

প্রায় ১০০ বছর পর ফিরছে ৪০০ কোটি গাছ হারানোর সেই প্রজাতি!

কপ৩১ ব্যর্থতার প্রতীক ক্রিস বোয়েনের যে ছবিটি বিশ্বজুড়ে আলোচনায়

জলবায়ু রক্ষায় বড় অঙ্গীকারের সুযোগ হারাল বিশ্ব, ব্যর্থ কপ৩১

হিমালয়ের ঠান্ডা বাতাসে কাঁপছে পঞ্চগড়, বাড়ছে শীতের প্রকোপ

শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি বন্ধে উদ্যোগী খুলনা

পুরুষের চেয়ে নারীদের শীত বেশি লাগে কেন, যা বলছে বিজ্ঞান

স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন হচ্ছেন পাঁচ নারী : জাতিসংঘ

জলবায়ু আলোচনায় গতি ফেরাতে সিদ্ধান্ত গ্রহণের নিয়ম বদলের প্রস্তাব

১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ ফ্লাইট, বিপাকে যাত্রীরা!

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু