ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৬, ১:০৮ বিকাল

Link Copied!

যশোরের অভয়নগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল্লাহ আল আপন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু আল-আমিন (২৮) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৪ নভেম্বর) ভোরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আপন মারা যান।

নিহত আব্দুল্লাহ আল আপন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের ওবায়দুল কাদেরের ছেলে। তিনি পায়রাহাট ইউনাইটেড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আপন তাঁর বন্ধু আল-আমিনকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাত ১০টার দিকে তাঁরা উড়োতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক আপন ও আরোহী আল-আমিন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে আপন মারা যান।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা