ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ২ কিশোর নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ এপ্রিল ২০২৪, ১১:২২ সকাল

Link Copied!

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। গত (৩ এপ্রিল ২০২৪) বুধবার রাত ১০টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার শান্তিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল ড্রাইভার হাফিজুল মাতুব্বর (১৮) উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের ওমর মাতুব্বরের ছেলে ও আরোহী ফায়জুল মাতুব্বর (১৫) একই এলাকার মোফাজ্জেল মাতুব্বরের ছেলে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ শওকত হোসেন জানান, বুধবার রাতে ওই দুই কিশোর মোটরসাইকেল নিয়ে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের ঘুরতে বের হয়। বিভিন্ন স্থানে ঘুরে টেকেরহাটের দিকে আসতে ছিল। পথিমধ্যে রাত ১০টার দিকে মহাসড়কের শান্তিপুর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে দ্রুতগামী মোটরসাইকেলটির ধাক্কা লাগে।

এসময় মোটরসাইকেল চালক হাফিজুল মাতুব্বর ও আরোহী ফায়জুল মাতুব্বর সড়কের উপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ