ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মালিবাগে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ এপ্রিল ২০২৪, ২:১৮ বিকাল

Link Copied!

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ (২১ এপ্রিল) রোববার সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯ টায় মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম আব্দুল ওয়াদুদ (৫৮)। কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকায় তার গ্রামের বাড়ি। তিনি মালিবাগ পশ্চিম হাজীপাড়া এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। রোববার দুপুর সাড়ে ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো: বাচচু মিয়া এ তথ্য জানান।

নিহতের পুত্র মো: আনোয়ার জানান, তার পিতা পেশায় একজন নিরাপত্তাকর্মী ছিল। শনিবার রাতে কাজে যায় এবং কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। পথে মালিবাগ রেলগেট এলাকা দিয়ে রেললাইন রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি ট্রেনের সাথে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হন বাবা। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান তিনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

ওসি মো: বাচচু মিয়া জানান, এ ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানা পুলিশ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ