ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

মাছ-মাংসসহ ২৯ পণ্যের দাম বেঁধে দিলো সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ মার্চ ২০২৪, ৯:০২ সকাল

Link Copied!

সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে মাছ-মাংসসহ ২৯টি কৃষিপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে। গত (১৫ মার্চ, ২০২৪) শুক্রবার কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।

কৃষি বিপণন আইন ২০১৮-এর ৪(ঝ) ধারা অনুযায়ী কৃষি বিপণন অধিদপ্তর নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষিপণ্য কেনাবেচার জন্য অনুরোধ করা হলো।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন নির্ধারিত তালিকা অনুযায়ী মুগ ডালের পাইকারি বাজার মূল্য হবে ১৫৮.৫৭ টাকা ও খুচরা মূল্য ১৬৫.৪১ টাকা। মাসকলাইয়ের পাইকারি বাজার মূল্য ১৪৫.৩০ টাকা ও খুচরা মূল্য ১৬৬.৪১ টাকা, ছোলার (আমদানিকৃত) পাইকারি বাজার মূল্য ৯৩.৫০ টাকা ও খুচরা মূল্য ৯৮.৩০ টাকা, মসুর ডাল (উন্নত) পাইকারি বাজার মূল্য ১২৫.৩৫ টাকা ও খুচরা ১৩০.৫০, মসুর ডাল (মোটা) পাইকারি বাজার মূল্য ১০০.২০ টাকা ও খুচরা মূল্য ১০৫.৫০ টাকা, খেসারি ডাল পাইকারি বাজার মূল্য ৮৩.৮৩ টাকা ও খুচরা মূল্য ৯২.৬১ টাকা।

এ ছাড়া পাংগাস (চাষের মাছ) পাইকারি বাজার মূল্য ১৫৩.৩৫ টাকা ও খুচরা মূল্য ১৮০.৮৭ টাকা, কাতল (চাষের মাছ) পাইকারি বাজার মূল্য ৩০৩.০৯ টাকা ও খুচরা মূল্য ৩৫৩.৫৯ টাকা। গরুর মাংস কেজি পাইকারি বাজার মূল্য ৬৩১.৬৯ টাকা ও খুচরা মূল্য ৬৬৪.৩৯ টাকা, ছাগলের মাংস পাইকারি বাজার মূল্য ৯৫২.৫৮ টাকা ও খুচরা মূল্য ১০০৩.৫৬ টাকা, বয়লার মুরগি পাইকারি বাজার মূল্য ১৬২.৬৯ টাকা ও খুচরা মূল্য ১৭৫.৩০ টাকা, সোনালি মুরগি পাইকারি বাজার মূল্য ২৫৬.১০ টাকা ও খুচরা মূল্য ২৬২ টাকা। ডিম (পিস) পাইকারি বাজার মূল্য ৯.৬১ টাকা ও খুচরা মূল্য ১০.৪৯ টাকা।

দেশি পেঁয়াজ কেজি পাইকারি বাজার মূল্য ৫৩.২০ টাকা ও খুচরা মূল্য ৬৫.৪০ টাকা, দেশি রসুন কেজি পাইকারি বাজার মূল্য ৯৪.৬১ টাকা ও খুচরা মূল্য ১২০.৮১ টাকা, আদা আমদানিকৃত পাইকারি বাজার মূল্য ১২০.২৫ টাকা ও খুচরা মূল্য ১৮০.২০ টাকা। শুকনো মরিচ কেজি পাইকারি বাজার মূল্য ২৫৩.২৬ টাকা ও খুচরা মূল্য ৩২৭.৩৪ টাকা, কাঁচামরিচ কেজি পাইকারি বাজার মূল্য ৪৫.৪০ টাকা ও খুচরা মূল্য ৬০.২০ টাকা।

বাঁধাকপি কেজি পাইকারি বাজার মূল্য ২৩.৪৫ টাকা ও খুচরা মূল্য ২৮.৩০ টাকা, ফুলকপি কেজি পাইকারি বাজার মূল্য ২৪.৫০ টাকা ও খুচরা মূল্য ২৯.৬০ টাকা, বেগুন কেজি পাইকারি বাজার মূল্য ৩৮.২৫ টাকা ও খুচরা মূল্য ৪৯.৭৫ টাকা, সিম কেজি পাইকারি বাজার মূল্য ৪০.৮২ টাকা ও খুচরা মূল্য ৪৮ টাকা, আলু কেজি পাইকারি বাজার মূল্য ২৩.৩০ টাকা ও খুচরা মূল্য ২৮.৫৫ টাকা, টমোটো কেজি পাইকারি বাজার মূল্য ৩০.২০ টাকা ও খুচরা মূল্য ৪০.২০ টাকা, মিষ্টি কুমড়া কেজি পাইকারি বাজার মূল্য ১৬.৪৫ টাকা ও খুচরা মূল্য ২৩.৩৮ টাকা, খেঁজুর জাহিদি পাইকারি বাজার মূল্য ১৫৫.৫৩ টাকা ও খুচরা মূল্য ১৮৫.০৭ টাকা, মোটা চিড়া পাইকারি বাজার মূল্য ৫২.৭৫ টাকা ও খুচরা মূল্য ৬০ টাকা, সাগর কলা হালি পাইকারি বাজার মূল্য ২২.৬০ টাকা ও খুচরা মূল্য ২৯.৭৮ টাকা ও বেসন পাইকারি বাজার মূল্য ৯৯.০২ টাকা ও খুচরা মূল্য ১২১.৩০ টাকা।

Facebook Comments Box

আরও পড়ুন

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি