ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ময়মনসিংহে সবজির দামে স্বস্তি, বেড়েছে সোনালি মুরগির দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩:২৮ বিকাল

Link Copied!

ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে গড়ে ১০ টাকা কমেছে। শীতকালীন সবজিতে বাজার ভরপুর থাকায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে এ সময়ে সোনালি মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে শহরের ঐতিহ্যবাহী মেছুয়া বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

ক্রেতা ও বিক্রেতারা জানান, বর্তমানে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেশি। ভোর থেকেই পিকআপভর্তি সবজি বাজারে আসছে। ফলে পাইকারি দরে দাম কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সবজি কেনা সহজ হয়েছে।

বর্তমানে মটরশুঁটি কেজিতে ৯০ টাকা থেকে কমে ৮০ টাকা, টমেটো ৪০ টাকা থেকে কমে ৩০ টাকা, দেশি গাজর ৪০ টাকা থেকে কমে ৩০ টাকা, শসা ৭০ টাকা থেকে কমে ৬০ টাকা এবং করলা ১০০ টাকা থেকে কমে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি শিম, গোল বেগুন, লম্বা বেগুন, কাঁচা পেঁপে ও মিষ্টি কুমড়া কেজিপ্রতি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচকলা হালি ৩০ টাকা, চাল কুমড়া পিসপ্রতি ৪০ টাকা, লাউ ৭০ টাকা পিস এবং লেবু হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দাম কমলেও বাজারে মুরগির দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০ টাকায় স্থিতিশীল থাকলেও সোনালি মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। খাসির মাংস বিক্রি হচ্ছে কেজিতে ১ হাজার ১৫০ টাকা এবং গরুর মাংস ৭৫০ টাকা দরে।

মাছের বাজারেও দামে ভিন্নতা দেখা গেছে। কাতলা মাছ ৩৪০ থেকে ৪৪০ টাকা, শিং ৩৪০ থেকে ৬৪০ টাকা, টাকি ৪১০ থেকে ৫৪০ টাকা, সিলভার কার্প ২১০ থেকে ২৮০ টাকা, শোল ৫৯০ থেকে ৬৪০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৮০ টাকা, মৃগেল ২৮০ থেকে ৩৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫৩০ টাকা, ট্যাংরা ৫১০ থেকে ৭৮০ টাকা, রুই ৩২০ থেকে ৪২০ টাকা, কালবাউশ ৩০০ থেকে ৩৭০ টাকা, কৈ ২৫০ থেকে ৩৫০ টাকা এবং পাঙাশ ১৭০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

সবজি কিনতে আসা আক্কাছ মিয়া বলেন, “বর্তমানে সবজি ন্যায্য দামে বিক্রি হচ্ছে। এতে সব শ্রেণি-পেশার মানুষ প্রয়োজন অনুযায়ী কিনতে পারছেন। সারাবছর এমন দাম থাকলে আমাদের মতো ক্রেতারা স্বস্তিতে থাকব।”

সবজি বিক্রেতা সামাদ মিয়া বলেন, “ভোরে আড়তে প্রচুর সবজি আসছে। পাইকারিতে দাম কমায় খুচরা বাজারেও দাম কমেছে। আমরাও কম দামে বিক্রি করছি।”

মুরগি বিক্রেতা ফারুক হোসেন বলেন, “দাম বাড়ানোর পেছনে আমাদের কোনো কারসাজি নেই। পাইকারিতে দাম বাড়ায় খুচরা পর্যায়েও বাড়াতে হয়েছে। পাইকারিতে দাম কমলে আমরাও কমিয়ে দেব।”

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম বলেন, “যে কোনো পণ্যের দাম বাড়াতে হলে যৌক্তিক কারণ থাকতে হবে। সামনে রমজান মাস, এ সময় অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর চেষ্টা করতে পারে। তাই বাজারে নজরদারি আরও জোরদার করা হবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স