ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভোলা-ঢাকা নৌ পথের কর্ণফুলী-৩ লঞ্চে অগ্নিকান্ড

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ এপ্রিল ২০২৪, ১:১৯ বিকাল

Link Copied!

ভোলা-ঢাকা নৌ পথের যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-৩ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সকাল সাড়ে ৮ টায় ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় ৪০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চটি। অগ্নিকান্ডের ঘটনায় মুহূর্তে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ (২০ এপ্রিল) শনিবার বেলা সোয়া ১১ টার দিকে চাঁদপুরের মেঘনা নদীর মাঝেরচর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম বলেন, ঢাকা-কালিগঞ্জ-ইলিশা রুটের কর্ণফুলী-৩ নামের যাত্রীবাহী লঞ্চে আজ সকাল সোয়া ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। লঞ্চটির ইঞ্জিন রুমের টার্বো চার্জার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে লঞ্চ কর্তৃপক্ষের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

তিনি আরো বলেন, এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে মেঘনা নদীর নিকটবর্তী একটি চরে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়। পরে অপর একটি লঞ্চ এসে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ