ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বাসায় ভেজাল গুড় তৈরির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ নভেম্বর ২০২৫, ৫:১৬ বিকাল

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় বাসায় ভেজাল গুড় তৈরির অভিযোগে এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের কালাইশ্রীপাড়ায় এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় আখের গুড় তৈরির নামে দীর্ঘদিন ধরে ভেজাল গুড় উৎপাদনের তথ্য পাওয়া যায়। অভিযানকালে দেখা যায়, আখের গুড়ের দাবি করা হলেও সেখানে আখের কোনো অস্তিত্ব নেই। বরং মিষ্টির গাদ, চিনির রস ও কাপড়ের রং মিশিয়ে অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের নাম থাকলেও বাস্তবে নিজেদের বাসায় এ অবৈধ উৎপাদন চালানো হচ্ছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে ভেজাল গুড় উৎপাদন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযান শেষে মিষ্টির গাদ ও নিষিদ্ধ কাপড়ের রং স্থানীয় লোকজনের উপস্থিতিতে নষ্ট করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত