ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাসচাপায় শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ মার্চ ২০২৪, ১:৩৬ বিকাল

Link Copied!

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় শিশুসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। আজ (২৮ মার্চ ২০২৪) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার উজানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- দুই বছর বয়সী মেয়ে শিশু রুবায়া তাসনিম এবং সিএনজিচালক শরিফুল ইসলাম। নিহত অপরজনের নাম জানা যায়নি।

আহতদের মধ্যে রুদ্র গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী মনি আক্তার এবং একই গ্রামের শামীম আহমেদের স্ত্রী সাহিদা আক্তারের নাম জানা গেছে। আহত বাকি তিনজনের নামপরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি কামাল হোসেন বলেন, সকালে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন উজানপাড়ায় একটি বাস ইউটার্ন নেওয়ার সময় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু রুবায়া মারা যায়। আর ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মারা যায় সিএনজিচালক শরিফুল। নিহত অপরজনের নামপরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ