ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাগেরহাটে ট্রাকচাপায় ২ ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ এপ্রিল ২০২৪, ৩:২৫ বিকাল

Link Copied!

বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় ইঞ্জিনচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পেছন দিক থেকে ইঞ্জিনচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. সাঈদ মোড়ল (৪৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন চালকসহ আরও ৪ জন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতরা হলেন বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রাজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, রাজ্জাক মোড়লের চাচাতো ভাই এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল ও গাববুনিয়া কুমলাই এলাকার মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক। হতাহতরা সবাই ভ্যানযাত্রী ছিলেন।

এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার।

দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘ঘাতক ট্রাকটিকে আটক করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। নিহতদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ