ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ অগাস্ট ২০২৬, ১১:৫৬ সকাল

Link Copied!

পাকিস্তানের বাজারে বাংলাদেশ থেকে তাজা আনারস রপ্তানির আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে দেশটির সরকার। এর ফলে বাংলাদেশের কৃষিপণ্যের জন্য পাকিস্তানে নতুন একটি আন্তর্জাতিক বাজারের সুযোগ তৈরি হলো।

শুক্রবার (৭ আগস্ট) ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাইকমিশন জানায়, বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, উপ-হাইকমিশন, করাচি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধারাবাহিক উদ্যোগ এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে কয়েক বছর ধরে যোগাযোগের ফলে বাংলাদেশি তাজা আনারস রপ্তানির এই সুযোগ তৈরি হয়েছে।

পাকিস্তানের বাজারে বাংলাদেশি আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। দেশটির সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের ফলে এখন বাংলাদেশ থেকে সরাসরি তাজা আনারস রপ্তানির পথ উন্মুক্ত হলো।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই বাজার বাংলাদেশের আনারস চাষি ও রপ্তানিকারকদের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলবে। পাশাপাশি কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর মাধ্যমে দেশের কৃষি খাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

বাংলাদেশ হাইকমিশন আশা করছে, আনারস রপ্তানির এই সুযোগকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানিও বাড়বে। এর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের সামগ্রিক দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর

মানবসৃষ্ট জলবায়ু সংকটে আরও তীব্র হচ্ছে কানাডার দাবানল: গবেষণা

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

যেকোনো দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের