ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বাংলাদেশে রপ্তানির জন্য ১,৬৫০ টন পেঁয়াজ কিনছে ভারত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ মার্চ ২০২৪, ৪:৪২ বিকাল

Link Copied!

বাংলাদেশে রপ্তানির লক্ষ্যে ভারতের সরকারি রপ্তানি সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট লিমিটেড (এনসিইএল) বেসরকারি খাত থেকে প্রতিকেজি ২৯ রুপিতে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ কিনবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিল্প সূত্র।

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত তিন মাসেরও বেশি সময় রপ্তানি নিষেধাজ্ঞার পর এই প্রথম ভারত থেকে পেঁয়াজ রপ্তানির আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হলো।

ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মার্চের প্রথম সপ্তাহে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনুরোধ করা দেশগুলোতে ৬৪,৪০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার।

এর আগে, দেশের অভ্যন্তরে পেঁয়াজের দাম স্থিতিশীল করতে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। পরে যদিও দেশটির স্থানীয় বাজারে দাম উল্লেখযোগ্যভাবে কমে আসে, কিন্তু ভারতীয় পেঁয়াজের অনুপস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বেড়ে যায় এই নিত্যপণ্যের দাম। বিশ্বব্যাপী দেখা দেয় ঘাটতিও।

রমজানে ভারতীয় পেঁয়াজের পুরনো ক্রেতা বাংলাদেশ, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ থেকে চাহিদা সবচেয়ে বেশি থাকে।

সম্প্রতি ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা সেদেশের সরকারকে দেওয়া এক চিঠিতে দাবি করে, রপ্তানি নিষেধাজ্ঞার পর থেকে বিপুল পরিমাণ পেয়াজ– যা স্বাভাবিক সময়ে বাণিজ্যের ৫০ শতাংশেরও বেশি– দেশের বাইরে পাচার হয়েছে।

বর্তমানে, মহারাষ্ট্রের নাসিক জেলার পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৭ থেকে ১৬ রুপি।

রবি মৌসুমের ফসল ওঠার সাথে সাথে দাম আরও কমতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

তবে বাংলাদেশে রপ্তানিতে পেঁয়াজের দাম কত হবে তা এখনও নিশ্চিত করেনি এনসিইএল।

Facebook Comments Box

আরও পড়ুন

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

এক টানেই জেলের জালে উঠল ৪৮ লাখ টাকার ইলিশ

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী