ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বাংলাদেশের গর্ভবতী নারী ও মায়েদের সহায়তায় ২১ কোটি ডলার দিলো বিশ্বব্যাংক

প্রতিবেদক
admin
১ নভেম্বর ২০২৩, ১২:২৫ অপরাহ্ণ

Link Copied!

বিশ্বব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস আজ বুধবার বাংলাদেশ এনহ্যান্সিং ইনভেস্টমেন্টস অ্যান্ড বেনিফিটস ফর আর্লি ইয়ারস (BEIBEY) প্রকল্পের জন্য ২১ কোটি মার্কিন ডলার অনুমোদন করেছে। যার মাধ্যমে প্রায় ১৭ লাখ গর্ভবতী নারী, ৪ বছরের কম বয়সী শিশু ও মাকে সরাসরি উপকৃত করবে। এই অর্থ তাদের নগদ অর্থ সহায়তা ও কাউন্সেলিং পরিষেবা প্রদানে ব্যয় করা হবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেছেন, পরিস্থিতি পরিবর্তনের সময় এসেছে। প্রসবপূর্ব এবং জীবনের প্রথম ১০০০ দিনে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা এবং শৈশবকাল জুড়ে প্রতিক্রিয়াশীল যত্ন নেওয়া শিশুর মস্তিষ্কের বিকাশ এবং স্বাস্থ্যকে বিকশিত করতে এই অর্থ সহায়তা করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে জন্ম নেয়া শিশুদের আরও উত্পাদনশীল হতে এবং তারা বড় হওয়ার পরে আরও উপার্জন করতে যাতে সক্ষম হয় সেই দিকে নজর দেয়া প্রয়োজন। প্রকল্পটি দরিদ্র মায়েদের তাদের সন্তানদের জন্য সময়মত এবং উপযুক্ত যত্ন সম্পর্কে অবহিত করতে এবং তাদের শিশুদের স্বাস্থ্য ও সুস্থতার উন্নতির জন্য সেই শিক্ষার উপর কাজ করতে সহায়তা প্রদান করা হবে।

বাংলাদেশে মানব উন্নয়নে উল্লেখযোগ্য অর্জন সত্ত্বেও, শিশুদের পুষ্টি এবং শেখার দারিদ্র্য চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। করোনার সময় এটি আরও বেড়েছে। এটি শিশুদের জ্ঞানের বিকাশ এবং তাদের ভবিষ্যত উত্পাদনশীলতার জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। প্রকল্পটি সরকারের বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচি, মা ও চাইল্ড বেনিফিট প্রোগ্রাম (MCBP) এর সম্প্রসারণ এবং শক্তিশালীকরণে সহায়তা করে প্রাথমিক শৈশব বিকাশে অবদান রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ