ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বরিশালে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১১৯

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জুন ২০২৫, ১১:৪২ সকাল

Link Copied!

বরিশাল বিভাগে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের সাতটি সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১১৯ জন রোগী। সবচেয়ে বেশি আক্রান্ত বরগুনা জেলায়—সেখানে একদিনেই ভর্তি হয়েছেন ৬৫ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, “বর্তমান ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। চিকিৎসার চেয়ে প্রতিরোধই এখন প্রধান করণীয়।”

জেলায় জেলায় আক্রান্তের চিত্র:

বরগুনা: ৬৫ জন, বরিশাল (শেবাচিম): ২৩ জন, বরিশাল জেলার উপজেলা: ৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ: ৭ জন, পটুয়াখালীর উপজেলা: ১১ জন, ভোলা সদর হাসপাতাল: ৩ জন, পিরোজপুর: ২ জন, ঝালকাঠি: ২ জন

সোমবার (১৬ জুন) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় এই রোগীরা ভর্তি হয়েছেন। তবে একই সময়ে ১০৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানানো হয়েছে।

সতর্কবার্তা ও করণীয়:
ডা. মন্ডল বলেন, “চিকিৎসাসেবা দেয়ার সক্ষমতার একটা সীমা আছে। রোগীর সংখ্যা যদি সেই সীমার বাইরে চলে যায়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তাই সবার আগে প্রয়োজন সচেতনতা ও মশা নিয়ন্ত্রণ।”

তিনি জনগণকে আহ্বান জানান, বাড়ির আশপাশে পানি জমে থাকা স্থানগুলো নিয়মিত পরিষ্কার করতে এবং মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকতে অনুরোধ জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট