ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বরিশালে ইলিশের বাজারে ‘উধাও’ মাছ, দাম আকাশছোঁয়া

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ এপ্রিল ২০২৬, ১১:১৮ সকাল

Link Copied!

বরিশালের বাজারে হঠাৎ করেই কমে গেছে ইলিশ মাছের সরবরাহ, ফলে দামও বেড়ে পৌঁছেছে আকাশছোঁয়া পর্যায়ে। চাহিদা থাকলেও বাজারে ইলিশের সংকট এখন প্রকট আকার ধারণ করেছে।

রোববার (১২ এপ্রিল) বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র-এ গিয়ে দেখা যায়, হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী ইলিশ নিয়ে বসে আছেন। গত সপ্তাহে যেখানে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ মণ ইলিশ বিক্রি হতো, সেখানে এখন তা নেমে এসেছে মাত্র ২০ থেকে ২৫ মণে।

ব্যবসায়ীরা জানান, আকারভেদে ইলিশের দাম ব্যাপকভাবে বেড়েছে। ছোট আকারের ইলিশও বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১,০০০ টাকার বেশি দামে। ১ কেজি বা তার বেশি ওজনের মাছের দাম পৌঁছেছে ৫,০০০ থেকে ৬,২০০ টাকা পর্যন্ত।

ক্রেতাদের অভিযোগ, পহেলা বৈশাখকে সামনে রেখে একটি সিন্ডিকেট ইলিশের দাম বাড়িয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।

মাছ ব্যবসায়ী জহির সিকদার বলেন, মেঘনা ঘেরা অভয়াশ্রমে নিষেধাজ্ঞা ও নববর্ষের মৌসুম একসঙ্গে থাকায় গত কয়েক দিনে কেজিপ্রতি ইলিশের দাম ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে বরিশাল মৎস্য অধিদপ্তর-এর উপ-পরিচালক মোহাম্মদ মোহসীন জানান, মার্চ ও এপ্রিল মাসে চারটি অভয়াশ্রমে নিষেধাজ্ঞা থাকায় সরবরাহ কমেছে, আর সে কারণেই বাজারে দাম বেড়েছে।

এদিকে ক্রেতারা বলছেন, বর্তমান দামে ইলিশ কেনা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত