ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ সকাল

Link Copied!

বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহতের খবর পাওয়া গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দরগাহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদমদিঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তার মেয়ে আরাত (৬)। এছাড়া দুর্ঘটনায় অটোরিকশাচালক আহত হয়েছেন।

আহত অটোরিকশাচালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। পথে দরগাহাটে ভাণ্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাত একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইনুন নাহার নিহত হন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহত আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন।

কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার জানান, ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। তারা সর্ম্পকে মা-মেয়ে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!