
চাঁদপুরের শাহরাস্তিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির অভিযোগে দুই কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ মে) বিকেলে উপজেলা সদরের ঠাকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা মাংস বিক্রির সময় তাদের আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করেন।
পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই ব্যক্তিকে জরিমানা করেন।
আটক ব্যক্তিরা হলেন—কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকার শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা জানান, অভিযুক্তরা বিভিন্ন রোগের উপকার হবে বলে প্রচারণা চালিয়ে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিলেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়েছে।