ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

পুষ্টিকর ও নিরাপদ খাদ্য প্রতিষ্ঠার লক্ষ্যে : খাদ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৩৭ সকাল

Link Copied!

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, একসময় আমরা মঙ্গাতে অবস্থান করতাম। ত্রাণের চাল দিয়ে খেয়ে বাঁচতে হতো। অথচ আমরা এখন ভালোমানের চাল খাই। একটা সময় অনেকে ভাত পানিতে ভিজিয়ে রেখে পান্তা করে খেত। আর এখন পান্তা শখ করে খায়, বৈশাখে উৎসব করে খায়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সেইফ ফুড কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, আমরা এখন পুষ্টিকর ও নিরাপদ খাদ্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করছি। সেটি পেতে যা যা করণীয়, তা আমরা জেনেও করি না। আমরা জেনেশুনে খাবারে ভেজাল দেই ও বিক্রি করি। কিন্তু সেই ব্যবসায়ী ভাবে না, অন্য ভেজাল খাবারগুলোও তো তাকে খেতে হবে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখন ইউনিয়ন পর্যায়ে সচেতনতা ছড়াতে কাজ করছে। তবে আইন দিয়ে তো সবকিছু বাস্তবায়ন করা সম্ভব নয়, যদি নিজের ভেতর সচেতনতা না থাকে। সচেতনতা তৈরি করতেই এই তিনদিনব্যাপী মেলার আয়োজন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা