ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  • অন্যান্য

পরিচ্ছন্ন শহর গড়তে চুয়াডাঙ্গায় সমন্বিত অভিযান

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৪, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ । ৬ জন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গায় সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং চুয়াডাঙ্গা পৌরসভার সহযোগিতায় শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে Chuadanga সার্কিট হাউস এলাকার সামনের মহাসড়ক থেকে এ অভিযানের উদ্বোধন করা হয়।

অভিযানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক Mohammad Kamal Hossain। এ সময় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার Mohammad Monirul Islam। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও মহাসড়কের পাশ থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয় এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়।

এ সময় বাসা-বাড়ির বাসিন্দাদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। অভিযানে অংশগ্রহণকারীরা অঙ্গীকার করেন, পৌর শহরের কোথাও ময়লার স্তুপ থাকতে দেওয়া হবে না এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাই একযোগে কাজ করবেন।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জেলা সিভিল সার্জন Dr. Hadi Zia Uddin Ahmed, অতিরিক্ত জেলা প্রশাসক Nayan Kumar Rajbanshi, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট B. M. Tariq-Uz-Zaman, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) Mustafizur Rahman, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা Rifat Araসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

অভিযানের শেষ পর্যায়ে জেলা প্রশাসক বলেন, প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন ময়লা-আবর্জনার কারণে পরিবেশে মারাত্মক দূষণ সৃষ্টি হয় এবং এতে নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে আগেভাগেই সচেতনতা বাড়াতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান শুরু করা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলায় প্রতি সপ্তাহের শনিবার এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে সবাইকে সম্মিলিতভাবে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর চুয়াডাঙ্গা গড়ে তোলার আহ্বান জানান তিনি।