ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

নির্ধারিত দামে তেল না পাওয়া গেলে ব্যবস্থা নিবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ মার্চ ২০২৪, ১২:১০ বিকাল

Link Copied!

বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমায় দেশেও সমন্বয় করা হয়েছে। কিন্তু মুদি বাজারে দাম কমার কোন আলামত দেখা যায়নি। ফলে বাজারে নির্ধারিত দামে তেল পাওয়া না গেলে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। গত (৫ মার্চ) মঙ্গলবার, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডি-৮-এর সুপারভাইজরি কাউন্সিলের ৭ম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাজারে গিয়ে যদি দেখেন— ১৬৩ টাকা মূল্যের তেল নেই তাহলে আমাদের জানাবেন। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ১ তারিখ থেকে সবগুলো ফ্যাক্টরিতে ১৬৩ টাকা দরে প্রতিটা সয়াবিন তেল বাজারজাত হচ্ছে এটা আমার নিশ্চিত করেছি। আমাদের মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে। আশা করি ভোক্তারা এটা সুবিধা পাওয়া শুরু করছে। বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকা এবং খোলা তেল ১৫৯ টাকায় বিক্রি শুরু হয়েছে। আপনারা ২-৩ দিন অথবা ৭ দিন আগে বাজারে গিয়ে পাননি কিন্তু এখন পাবেন।

তিনি আরোও বলেন, আমাদের একটা সুগার মিলে আগুন ধরেছে। অবশ্যই এটা একটা দুঃখজনক ঘটনা। এখানে ৩০ হাজার মেট্রিক টনের মতো ক্ষতি হয়েছে। এটা ওভার অল বাজারে কোনো ইম্প্যাক্ট পড়বে না। গতকাল রাত থেকে এ বিষয়টা নজরদারিতে আছে। আমাদের বিভিন্ন এজেন্সি কাজ করছে। আজ বিকেলের মধ্যে সবগুলো ফ্যাক্টরির প্রতিবেদনও পেয়ে যাব। আমি এতোটুকু অশ্বস্ত করতে পারি এই একটি ফ্যাক্টরিতে আগুন লাগার কারণে সাপ্লাই চেইন ব্যাহত হবে না।

প্রতিমন্ত্রী বলেন, কেউ যদি এটা সুযোগ হিসেবে নিয়ে কিছু করতে চায় তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেব। প্রাকৃতিক এই আগুনকে পুঁজি করে কেউ যেন ব্যবসা করতে না পারে সে ব্যাপারে আমরা শক্ত হস্তে ব্যবস্থা নেব। অত্যন্ত অল্প পরিমাণে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা কোম্পানির জন্য অনেক বড় ক্ষতি। কিন্তু বাজারে প্রভাব পড়ার মতো কোনো ক্ষতি হয়নি। খোলা বাজারে চিনির সাপ্লাই এবং দামে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা