ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক
  3. প্রবাসীর কথা

নিরাপত্তাজনিত কারণে ঢাকা-দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ১০:২৯ সকাল

Link Copied!

নিরাপত্তাজনিত কারণে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইটটির ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

ফ্লাইটটির পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি সম্পর্কে আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২টা নাগাদ হালনাগাদ তথ্য জানাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। একই সঙ্গে এ পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বিজ্ঞপ্তি প্রকাশের অনুরোধ জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম

কাদায় লাফিয়ে বেড়ায় যে মাছ, ডাঙাতেও নেয় শ্বাস!

পাহাড়ের পরিত্যক্ত জমি থেকে ৭৪ কোটি টাকার বিদ্যুৎ!

মেক্সিকোয় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় র‌্যাচেলের আঘাতে নিহত ৪

পানির প্রবাহ ছয় গুণ বেড়ে যাওয়ায় পর্যটকদের জন্য বন্ধ জলপ্রপাত

বিমানে ছারপোকার উপদ্রব, বাতিল রোম-পার্থ ফ্লাইট

বেনাপোল স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ

চবি রেলস্টেশন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, নিরাপদ খাবার নিয়ে সচেতনতা

vivo Y32 Combines Long-Lasting Battery with Everyday Durability

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২

HONOR opens its first Alpha Store in Bangladesh, bringing its smart ecosystem to life

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য