ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

নভেম্বর থেকে টিসিবির তালিকায় চা-লবণসহ পাঁচ নতুন পণ্য

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৮ বিকাল

Link Copied!

আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তালিকায় যুক্ত হচ্ছে নতুন পাঁচটি পণ্য। এগুলো হলো- চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক সভায় এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকার পার্শ্ববর্তী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।

বাণিজ্য উপদেষ্টা জানান, টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। এতে বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষা হয়। নতুন পাঁচটি পণ্য যুক্ত হলে দরিদ্র মানুষ আরও স্বস্তি পাবেন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সরকার টিসিবির কার্যক্রম গতিশীল করতে কাজ করছে। এক কোটি উপকারভোগী সঠিকভাবে নির্বাচন করতে দায়িত্বশীল কর্মকর্তাদের উদ্যোগী হতে হবে। দরিদ্র মানুষ যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে না থাকে, সেটা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, উপকারভোগী শনাক্তকরণই এখন প্রধান সমস্যা। পাশাপাশি সিটি করপোরেশনগুলোর কার্যক্রমেও কিছুটা ধীরগতি আছে। তবে সমস্যা চিহ্নিত হওয়ায় দ্রুত সমাধান সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খান এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদও সভায় বক্তব্য দেন।

সভায় জানানো হয়, বর্তমানে টিসিবির সক্রিয় স্মার্ট ফ্যামিলি কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি। এছাড়া সক্রিয়করণ অপেক্ষমাণ রয়েছে আরও তিন লাখ ৩৯ হাজার ৪৫৪টি কার্ড।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স