ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৬, ১:০৬ বিকাল

Link Copied!

নওগাঁর বদলগাছীতে পাথরবোঝাই ট্রাক ও বালুবাহী কাজে ব্যবহৃত ট্রাক্টরের সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান বদলগাছী উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসির জয়পুরহাট জেলার আক্কেলপুর শাখায় অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হন হান্নান। পথে কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আক্কেলপুরগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি হন তিনি।

এ সময় সড়কের বাম পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাক্টরে বালু লোড করা হচ্ছিল। সামনে থেকে আসা ট্রাকের কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হান্নান দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা দেন। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও অবৈধ যানটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা