ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মন্ত্রণালয়ের সঙ্গে সিদ্ধান্ত হয়েছে : কৃষিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ মার্চ ২০২৪, ৬:৪৭ বিকাল

Link Copied!

খাদ্যদ্রব্যের কোনো মূল্য বৃদ্ধি যেন না হয় এবং মানুষ যাতে কষ্ট না পায় সে ব্যাপারে খাদ্য ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ। আজ (১৬ মার্চ) শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ভবনে জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের যৌথ আয়োজনে নারীদের ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনেক সময় দেখা যায় সঠিক সময়ে বাজারে পণ্য সরবরাহ না আসার অজুহাতে কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়। এরা সততার সঙ্গে ব্যবসা করতে চায় না। বেশি লাভ করতে চায়। মজুতদারদের ব্যাপারে সরকার সজাগ রয়েছে। প্রয়োজনে বাজার স্থিতিশীল রাখতে কৃষিমন্ত্রী হিসেবে আমি সবজির বাজার ঘুরে দেখবো।

মন্ত্রী উদাহরণ টেনে বলেন, বাজারে এখন মাংসের দাম ৭৫০ টাকা। কেউ যদি এখন এটি ১২০০ টাকা বিক্রি করে তাহলে বলতে হবে সে ইচ্ছে করে তা বাড়িয়ে দিয়েছে। তবে আমরা এসব বিষয় প্রতিহত করবো। খাদ্য ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে বৈঠক হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যাতে খাদ্যদ্রব্যের কোনো মূল্য বৃদ্ধি না হয় এবং মানুষ যাতে কষ্ট না পায়।

তিনি বলেন, মজুতদারদের ব্যাপারেও সরকার সজাগ রয়েছে। যে দুর্নীতি করবে তাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে মিডিয়ার সহযোগিতাও প্রয়োজন বলে জানান কৃষিমন্ত্রী।

উল্লেখ্য, হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে মৌলভীবাজার জেলার ২৬৫ জন প্রশিক্ষণার্থী নারীর হাতে ল্যাপটপ তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।

এসময় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, পুলিশ সুপার মো. মনজুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব তাওহীদ আহমদ সজল প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

Facebook Comments Box

আরও পড়ুন

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation