ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দেশে প্রতিবছর পানিতে ডুবে মারা যাচ্ছে ১৮ হাজার শিশু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ ডিসেম্বর ২০২৫, ৪:৪০ বিকাল

Link Copied!

দেশে প্রতিবছর ১৮ হাজার শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে, তবুও সচেতনতা নেই বলে মন্তব্য করেছেন নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। তিনি বলেন, ‌‘ডেঙ্গুতে কী ১৮ হাজার মারা যায়? ডেঙ্গুর খবর প্রতিদিন সংবাদ পত্রে আসে। অথচ, সচেতন হলেই শিশুমৃত্যু রোধ করতে পারতাম, সেটা করি না।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর লেকশোর হোটেলে এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) আয়োজিত শিশুদের অধিকার সংক্রান্ত বাস্তবায়িত প্রকল্পের লার্নিং শেয়ারিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মমতাজ আহমেদ বলেন, ‘শিশুদেরকে যা শেখানো হবে, তাই তারা করবে। বর্তমানে শিশুরা মোবাইল আসক্ত। তাদেরকে কীভাবে ভালো পথে পরিচালনা করা যায়, সেটি চিন্তা করতে হবে। শিশুদের ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে বড় দুটি প্রকল্প রয়েছে- তথ্য আপা এবং কিশোর-কিশোরী ক্লাব। এরমানে নানা ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হচ্ছে। সারাদেশে বাল্যবিবাহ রোধ এবং কিশোর-কিশোরীদের প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে। কিশোর-কিশোরীদেরকে প্রশিক্ষিত করে তুলতে পারলে তারা দেশের সম্পদ হবে।’

অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, ‘অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে লার্নিং শেয়ারিং। এটা আমি বিদেশিদের মুখেই শুনি। শেয়ারিং ইজ কেয়ারিং, হেয়ারিং ইজ শেয়ারিং। আপনি যদি শেয়ার না করেন, নিজের মধ্যে রাখেন তাহলে কোনো কাজ হলো না।’

অনুষ্ঠানে আসা শিক্ষার্থী তানিয়া আক্তার এডুকোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, ‘আমি আগে অনুষ্ঠানে কথা বলতে পারতাম না, এখন সেটি পারি। নিয়মিত সভা-সেমিনারে যাওয়ায় এখন আমি কথা বলতে পারি। আগের মতো আর ভয় লাগে না, স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি।’

ঠাকুরগাঁও থেকে আসা শিক্ষার্থী ফুটবলার ও শিক্ষার্থী প্রতিমা রাণী রায় নিজের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, এডুকো আমাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছে। সেইসঙ্গে স্কুলে খাবারও দিয়েছে। যার ফলে আমাদের স্কুলে থাকার সময়টা আরামদায়ক হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি প্রকল্পকে প্রকল্প হিসেবে ধরলেই হবে না। এটি একটি সামাজিক আন্দোলন হিসেবে বিবেচনা করতে হবে। এইসব সচেতনতামূলক কার্যক্রম দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিশু ও কিশোরদের নিরাপদ ভবিষ্যৎ তৈরিতে সহায়তা করছে। এই দেশ সবার জন্য নিরাপদ হোক।

উল্লেখ্য, সম্প্রতি এডুকো বাংলাদেশ বিভিন্ন জেলায় তিন বছরব্যাপী (২০২৩-২০২৫) শিশু অধিকার তথ্য; শিশুর শিক্ষা, সুরক্ষা ও অংশগ্রহণ সংক্রান্ত তিনটি প্রোগ্রাম বাস্তবায়ন এবং মূল্যায়ন শেষ করতে যাচ্ছে এবং এই প্রোগ্রামসমূহ বাস্তবায়ন ও মূল্যায়ন থেকে প্রাপ্ত লার্নিং সকল স্টেকহোল্ডারদের সাথে শেয়ারিং করার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রকল্পগুলোর মূল লক্ষ্য হলো শিশুদের অধিকার প্রাপ্তিতে সহায়তা করা।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা