ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৮, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ । ২৮ জন

দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বুধবার (১৮ মার্চ) সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ–এর দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া এসব এলাকায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদফতর সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার সময় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।