ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

দুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ সকাল

Link Copied!

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এ সময় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পূর্বাভাসের সময়ের মধ্যে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে।

অন্যদিকে, ঝড় সতর্কীকরণ কেন্দ্রের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ কারণে কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

আরও পড়ুন

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, মোটরসাইকেলেই প্রাণহানি বেশি

বাড়তে পারে বৃষ্টি, পাঁচদিনের মধ্যে বাংলাদেশ ছাড়তে পারে মৌসুমি বায়ু

ট্রাকচাপায় ফেনীতে এসআরবি সদস্য নিহত

অক্টোবরে বঙ্গোপসাগরে ২-৩ লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

অক্টোবরেই কি শীতের আগমন? যা বলছে আবহাওয়ার পূর্বাভাস

দুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী

vivo Y32: Coming with an 8,000mAh Battery

2,000+ Stories. 2,000+ Perspectives. One Creative Journey with OPPO & BUP

২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

গণিতে বিশ্বসেরা দেশগুলোর তালিকা প্রকাশ: শীর্ষস্থানে চীন-সিঙ্গাপুর