ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তামাকের ওপর কার্যকর করারোপে অর্থমন্ত্রীর আশ্বাস

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ২:৪৮ বিকাল

Link Copied!

তামাকের ওপর কার্যকর করারোপে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ রোববার (২৫ ফেব্রুয়ারি, ২০২৪) সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনৈতিক সর্ম্পক বিভাগে উন্নয়ন সমন্বয়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।

এসময় তামাকের ব্যবহার উল্লেখ্যযোগ্য মাত্রায় কমাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনে কার্যকর করারোপের প্রতি গুরুত্ব আরোপ করেন উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান । মাননীয় মন্ত্রী আসন্ন বাজেটে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। এছাড়াও, এফসিটিসির বাস্তবায়নে তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

উন্নয়ন সমন্বয়ের পক্ষ থেকে অর্থমন্ত্রী বরাবর নিম্মলিখিত প্রস্তাবগুলো দেয়া হয়েছে :

মধ্যম, উচ্চ, ও প্রিমিয়াম- এই তিন স্তরের সিগারেটের ওপরই ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা আছে। কিন্তু নিম্ন স্তরের সিগারেটের ওপর ৫৮ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা আছে। অথচ মোট সিগারেট ব্যবহারকারিদের মধ্যে ৭০ শতাংশই এই নিম্ন স্তরের সিগারেট ব্যবহার করেন। কম বয়সী ধূমপায়ী এবং নিম্ন আয়ের ধূমপায়ীরা এর মূল ক্রেতা। তাই এই স্তরের ওপর তুলনামূলক কম সম্পূরক শুল্ক থাকা কাম্য নয়। তাই আগামী বাজটে নিম্ন স্তরের সিগারেটের ওপর সম্পূরক শুল্ক ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬৩ শতাংশ করা দরকার।

আগের অর্থবছরগুলোর মত বিভিন্ন স্তরের সিগারেটের দাম অল্প অল্প করে না বাড়িয়ে এক ধাক্কায় অনেকখানি করে দাম বাড়াতে হবে। প্রতিটি স্তরের সিগারেটের দামই উল্লেখযোগ্য মাত্রায় (১৫ থেকে ২০ শতাংশ) বাড়ানো দরকার। তুলনামূলক সস্তা সিগারেটের দাম বেশি করে বাড়াতে হবে (যেমন: নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম ১৫-২০ শতাংশ বাড়ানো দরকার)। তাহলে ১৫ বছর বা তদুর্ধ্ব বয়সী নাগরিকদের মধ্যে সিগারেট ব্যবহারের হার ১৫.১ শতাংশ থেকে কমিয়ে ১৩.৮০ শতাংশে নামানো যাবে।

এভাবে উল্লেখযোগ্য মাত্রায় দাম বাড়ালে সিগারেট ব্যবহার কমে আসবে। পাশাপাশি সিগারেট থেকে রাজস্ব বাড়বে বলেও অর্থমন্ত্রীকে জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪০ লাখ শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে নতুন উদ্যোগ

এক লাফে ভরিতে কমল ৫৪৮২ টাকা, স্বর্ণের নতুন দাম কত?

আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি