ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝিনাইদহে বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ সকাল

Link Copied!

ঝিনাইদহে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের ধাক্কায় মুক্তার হোসাইন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক নারীসহ আরও দুইজন আহত হয়েছেন। নিহত মুক্তার হোসাইন পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা এলাকায় ঝিনাইদহ–মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসাইন শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামের আলিবর্দী শেখের ছেলে।

আরাপপুর হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মুক্তার হোসাইন তার স্ত্রীর বড় বোনকে নিয়ে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহর থেকে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে বাদামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মাইক্রোবাস মোটরসাইকেল ও একটি ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহীসহ ভ্যানে থাকা আরেকজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তার হোসাইনকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন বলেন, হাসপাতালে আনার আগেই মুক্তার হোসাইন মারা গেছেন। আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে মাইক্রোবাসটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও একটি ভ্যানে ধাক্কা দেয়। এতে একজন নিহত ও দুইজন আহত হন। দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট