ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জনগণের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ এপ্রিল ২০২৪, ৯:১৩ সকাল

Link Copied!

জনগণের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। চেয়ারম্যান, মেম্বার, এমপিসহ সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও দলের নেতা-কর্মীসহ সবাইকে জনগণের কল্যাণে ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে হবে বলেছেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। গত (২ এপ্রিল ২০২৪) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটিকে আরো সমৃদ্ধ করা, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করা। সেজন্য, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এজন্য উৎপাদন আরো বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল ইউনিয়নে ৩ হাজার ৩০০ উপকারভোগী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়। প্রতি পরিবারকে বিনামূল্যে ১০ কেজি চাল দেয়া হয়।

শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুধু মিয়ার সভাপতিত্বে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঈদ উপলক্ষ্যে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন। এ সময় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক