ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৫, ২:৫৭ বিকাল

Link Copied!

সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজারে বিষাক্ত স্পিরিট পান করার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর অসুস্থ অবস্থায় জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে কয়েকজন মিলে স্পিরিট পান করেন। শনিবার (১১ অক্টোবর) থেকে একে একে পাঁচজন মারা যান। রোববার (১২ অক্টোবর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- খেদের আলী (৪০), ভ্যানচালক, নফরকান্তি গ্রামের পূর্বপাড়া, মোহাম্মদ সেলিম (৪০), মাছ ব্যবসায়ী, খেজুরা গ্রামের হাসপাতালপাড়া, মোহাম্মদ লালটু ওরফে রিপু (৩০), ভ্যানচালক, পিরোজখালি গ্রামের স্কুলপাড়া, মোহাম্মদ শহীদ (৪৫), শ্রমিক, শংকরচন্দ্র গ্রামের মাঝেরপাড়া, মোহাম্মদ সামির (৫৫), মিল শ্রমিক, ডিঙ্গেদহ গ্রামের টাওয়ারপাড়া, সরদার মোহাম্মদ লালটু (৫২), শ্রমিক, ডিঙ্গেদহ এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়া।

নিহতরা সবাই নিম্নআয়ের পেশাজীবী। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ওই বাজারে অবৈধভাবে দেশি মদ বিক্রি হচ্ছে। প্রশাসনের নজরদারির অভাবেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যালকোহলিক পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়েছে। ঘটনার পুলিশি তদন্ত চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র