ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ সকাল

Link Copied!

চাঁদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘন করে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ছয়টি যানবাহনকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরের ওয়াপদা গেট এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে দুটি বোগদাদ পরিবহনকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তিনটি আইদি পরিবহনের মধ্যে একটিকে তিন হাজার টাকা এবং অপর দুটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে একটি ট্রাককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে ছয়টি যানবাহন থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি সাতটি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকারও লাগানো হয়।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা

জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে বাংলাদেশের হাতে দুই দশক: বিশ্বব্যাংক

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান