ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় দফায় হাম-রুবেলা টিকাদান শুরু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ বিকাল

Link Copied!

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর) ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। প্রথম পর্যায়ের কর্মসূচিতে টিকা না পাওয়া ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভাগীয় পর্যায়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি।

২৬ সেপ্টেম্বর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া এ ক্যাম্পেইন চলবে। এতে চট্টগ্রাম বিভাগে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী বাদ পড়া ১ লাখ ৯১ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৪৪ হাজারের বেশি এবং চট্টগ্রাম মহানগরে ৩২ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি বলেন, সারাদেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় শিশুদের সুরক্ষায় দ্বিতীয় দফায় বিশেষ হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক ডা. মো. একরাম হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশিক আমান, হাসপাতালের চিকিৎসক-নার্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কো-অর্ডিনেটর ডা. ইমং প্রু চৌধুরী, এসআইএমও ডা. খাদিজা আহমেদ এবং ইউনিসেফের ন্যাশনাল কনসালট্যান্ট ডা. সরওয়ার আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নারীসহ নিহত ৩

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর নির্দেশ

অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের অন্তর্ভুক্তিতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৯

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী নর’ইস্টার, নিহত ১

নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান এমপি খোকন

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, পাঁচজনই খুলনার

উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জিবুতিতে নিজের সামরিক ঘাঁটির আধুনিকায়ন ও নজরদারি শক্তি বাড়াল চীন

বাসচাপায় মা-মেয়ের মৃত্যু, স্বামী আহত

বিশ্ব পর্যটন দিবস আজ

বিদ্যুতের বিল কমাতে যে ভুল ধারণাগুলো এড়িয়ে চলবেন