ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

গাজীপুরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুন ২০২৬, ২:৪১ বিকাল

Link Copied!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় সরবরাহ করা পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ‘ড্রেস ম্যান’ নামের ওই কারখানায় কাজ শুরুর পর শ্রমিকরা পানি পান করেন। এরপরই তারা অসুস্থ হতে শুরু করেন।

শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, পানি পান করার কিছুক্ষণের মধ্যেই অনেক শ্রমিকের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি খারাপ হতে থাকলে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে অসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তারা বর্তমানে আশঙ্কামুক্ত।

অসুস্থ শ্রমিকরা অভিযোগ করেন, কারখানার সরবরাহ করা পানিতে দুর্গন্ধ ছিল এবং সেটি পান করার পরই তারা অসুস্থ হয়ে পড়েন।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত