ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

খুলনায় কাচ্চি ভাইসহ ৫ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ মার্চ ২০২৬, ১০:৫২ সকাল

Link Copied!

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কাচ্চি ভাইসহ পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৫ মার্চ) অধিদপ্তরের তিনটি টিম পৃথক অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব-এর নেতৃত্বে সোনাডাঙ্গা থানার কেডিএ এভিনিউ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে কাচ্চি ভাই-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম-এর নেতৃত্বে শিববাড়ি এলাকায় অভিযান চালিয়ে মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করার অপরাধে ভারগো’কে ৩০ হাজার টাকা এবং এম অ্যান্ড এন’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান-এর নেতৃত্বে মজিদ স্মরণী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে সাউথ সিটি প্রা. হাসপাতালকে ২০ হাজার টাকা এবং যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে সারা লাইফ স্টাইলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত