ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ

কোনো জমি খালি রাখা যাবে না : কৃষিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জানুয়ারী ২০২৪, ৫:২৫ বিকাল

Link Copied!

কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের কোনো জমি খালি রাখা যাবে না। হাওর অঞ্চল ও বাড়ির আঙিনাসহ যে সকল জমি পতিত রয়েছে, সেগুলো আবাদের আওতায় নিয়ে আসতে হবে।’

চাষযোগ্য কোনো জমি খালি না রাখার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবদুস শহিদ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজডিহি চা বাগানে গত শুক্রবার বিকেলে শীতার্ত ও অসহায় তিন শতাধিক চা শ্রমিক পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আমাদের কোনো জমি খালি রাখা যাবে না। হাওর অঞ্চল ও বাড়ির আঙিনাসহ যে সকল জমি পতিত রয়েছে, সেগুলো আবাদের আওতায় নিয়ে আসতে হবে।

‘কৃষি মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তরের কর্মকর্তারা অত্যন্ত দক্ষ। উৎপাদন বাড়াতে আমরা তাদের নিয়ে টিম গঠন করে প্রতিটি এলাকায় কৃষকদের সাথে উঠান বৈঠক করব।’

তিনি আরও বলেন, ‘বাজারমুখী না হয়ে যার যার নিজেদের চাহিদা পূরণে সবাইকে বাড়িতে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করতে হবে।’

শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ শেষ করে মন্ত্রী চলে আসেন নিজ নির্বাচনি এলাকা কমলগঞ্জে। সেখানে আওয়ামী লীগ নেতা বিকাশ পালের সঞ্চালনা ও রহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. উফতেখার আহমেদ বদরুলের সভাপতিত্বে কমলগঞ্জ উপজেলার মৃর্তিঙ্গা চা বাগানের শীতার্ত ৩০০ জন চা শ্রমিক ও মাধবপুর ইউনিয়নের ৬০০ জন চা শ্রমিকের মধ্যে কম্বল বিতরণ করেন।

 

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস