ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

কাজিপুরে দুই প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ সকাল

Link Copied!

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মেঘাই বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মেঘাই বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাজিপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেঘাই বাজারের শান্তনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ফ্রিজে লেবেলবিহীন খাদ্যপণ্য সংরক্ষণের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জাহাঙ্গীর মিষ্টান্ন ভান্ডার ও দইঘর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেলে ভাজাপোড়া প্রস্তুতের অভিযোগে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা খাদ্য অফিসার আতিকুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা।

প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত