ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

‘কমিউনিটি সোলার সিস্টেম পার্বত্য দুর্গম এলাকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটাচ্ছে’

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ জুলাই ২০২৩, ৫:৫৮ সকাল

Link Copied!

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিদ্যুতের আলো পৌঁছে দিতে এতটুকুও কার্পণ্য করেননি। সন্ধ্যের পর দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষ এখন আর আগেকার দিনের মতো আঁধার আর সুনসান নীরবতায় ঢাকা নেই। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার কমিউনিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সোলারের আলোয় আলোকিত হচ্ছে। কমিউনিটি সোলার সিস্টেম পার্বত্য দুর্গম এলাকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটাচ্ছে। আর এসব কিছুর অবদান একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার।

আজ বৃহস্পতিবার বানদরবান সদরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট কার্যালয়ে বান্দরবান জেলার দুর্গম এলাকায় বিদ্যালয় ও ছাত্রাবাসসমূহে বিদ্যুতের আলো সরবরাহ নিশ্চিতকরণে কমিউনিটি সোলার সিস্টেম বিতরণ এবং দুর্গম এলাকার চাষীদের জীবন মান উন্নয়নে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার টিলার মেশিন, সেচ যন্ত্র ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট এর নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ জেলা ও উপজেলা থেকে আগত বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমতল এলাকার মত পার্বত্য এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তা সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। মন্ত্রী আরো বলেন, পার্বত্য এলাকার দুর্গম বিদ্যুৎবিহীন এলাকায় সরকারের বিনামুল্যে প্রদানকৃত সৌর বিদ্যুতের আলোতে আলোকিত হয়ে ওঠেছে। দুর্গম এলাকার চাষীদের জন্য সরকার বিনামুল্যে পাম্প মেশিন, ধান কাটা ও মাড়াই মেশিনসহ বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে,আর এতে পার্বত্য এলাকায় নানামুখী উন্নয়ন তরান্বিত হচ্ছে।

সভা শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে জেলা ও উপজেলার বিভিন্ন কৃষি সমিতির সদস্যদের মাঝে ২০টি পাওয়ার টিলার মেশিন, ৪টি পাম্প মেশিন এবং ৫টি ধান মাড়াই মেশিন এবং ৯৪৫টি কমিউনিটি সোলার সিস্টেম বিতরণ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ভাসমান সৌরশক্তিতে বদলে যেতে পারে ভারতের জ্বালানি খাত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

ফ্রান্সসহ ইউরোপে তীব্র গরমে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু

মানসিক স্বাস্থ্যসেবায় দক্ষতা বাড়াতে ঢাকায় দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর সাদা এলইডি আলো?

বাংলাদেশের প্রতি ১০ শিশুর ৯ জনই জলবায়ু হুমকির মুখে: ইউনিসেফ

দেশে বাড়ছে এইচআইভি, ৪ বছরে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ

‘জোনাকি’ ব্র্যান্ডের নকল মশার কয়েল তৈরি ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১

গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

শুধু হজম নয়, অন্ত্রও মানুষের ‘দ্বিতীয় মস্তিষ্ক’

দেশে হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু