ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ সকাল

Link Copied!

এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের স্বর্ণের দাম ভ্যাটসহ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। আগের দিন বুধবার এ দাম ছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী ক্রেতাকে মজুরি দিতে হবে। নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে স্বর্ণের গয়না বদল করলে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এ ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে নতুন নির্ধারিত দাম ও এসব নিয়ম কার্যকর থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

এআই খাতের অস্থিরতায় চাপ বাড়ছে স্বর্ণ ও রুপার দামে

শুধু মানুষ নয়, বন্ধুত্বে আয়ু বাড়ে ডলফিনেরও!

নভেম্বর শেষ, তবু শীতের দেখা নেই মিশিগানে!

Chattogram Urges Drivers to Follow 40 km/h Speed Limit to Prevent Road Accidents

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ৪০ কিমি গতিসীমা মানার আহ্বান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

পাঁচ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার শিশু হাসপাতাল

যাত্রাবাড়ীতে দ্রুতগতির বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আগামী পাঁচ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

ইংল্যান্ডে তীব্র গরমে এক গ্রীষ্মেই ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু

OPPO Celebrates First Sale of World’s First Triple 200MP Camera Phone in Bangladesh

বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো