ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ইফতারে শরীর চাঙ্গা রাখার সহজ ও স্বাস্থ্যকর উপায়

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ সকাল

Link Copied!

সারাদিন রোজা রাখার পর শরীর স্বাভাবিকভাবেই ক্লান্ত ও পানিশূন্য হয়ে পড়ে। এমন সময়ে ইফতারে একটি এমন পানীয় প্রয়োজন, যা একদিকে শক্তি যোগ করবে, অন্যদিকে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখবে। দুধ তোকমার শরবত হতে পারে সেই উপযুক্ত সমাধান।

তোকমা বীজের শীতল প্রভাব এবং দুধের পুষ্টিগুণ মিলিয়ে এই শরবত শুধু তৃষ্ণা মেটায় না, বরং রোজার ক্লান্তি কাটিয়ে শরীরকে দ্রুত চাঙ্গা করে। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই স্বাস্থ্যকর ও পুষ্টিকর পানীয়।

উপকরণ হিসেবে প্রয়োজন দুধ ১ গ্লাস, তোকমার দানা ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, বরফকুচি ২ টেবিল চামচ, রুহ-আফজা ১/২ চা চামচ এবং প্রয়োজনমতো পানি।

প্রথমে দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। শরবত বানানোর জন্য ৩০ মিনিট আগে এক গ্লাস পানিতে তোকমার দানা ভিজিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ভিজানো তোকমার দানা ঠান্ডা দুধে মিশিয়ে নিন। এরপর তাতে চিনি ও রুহ-আফজা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে বরফকুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঠান্ডা পরিবেশন করুন।

এই দুধ তোকমার শরবত ইফতারের সময় শরীরকে সতেজ রাখার পাশাপাশি পুষ্টি জোগাবে এবং রোজার ক্লান্তি দ্রুত কমাতে সাহায্য করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত