ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

আশুলিয়ায় ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ এপ্রিল ২০২৪, ১:০০ বিকাল

Link Copied!

সাভারের আশুলিয়ায় গত রাতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (১৬ এপ্রিল) মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেলোয়ার হোসেন (৪০) ও তার স্ত্রী হাসি বেগম (৩০)। তাদের গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায়। দেলোয়ার পেশায় পোশাক শ্রমিক ও স্ত্রী গৃহিনী। বর্তমানে তারা আশুলিয়ায় বসবাস করে আসছিল।

পুলিশ জানান, জিরাবো-বিশমাইল সড়ক দিয়ে মোটরসাইকেল আরোহী দম্পত্তি বিশমাইলের দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি কাঠগড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের স্বজনদের জানানো হয়েছে। তবে চালক ও ট্রাকটি এখনো আটক করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ