ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

আজ থেকে টিসিবির ট্রাকে মিলবে সাশ্রয়ী দামের পণ্য

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মে ২০২৬, ১০:৩১ সকাল

Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের স্বস্তি দিতে আজ সোমবার (১১ মে) থেকে ১০ দিনের ট্রাকসেল কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

২১ মে পর্যন্ত চলা এ কার্যক্রমের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন সাধারণ ভোক্তারা।

রোববার টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন মোট ৭২০টি ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা মহানগরী ও জেলায় থাকবে ৫০টি ট্রাক এবং চট্টগ্রাম মহানগরী ও জেলায় থাকবে ২০টি ট্রাক। এছাড়া অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকসেল কার্যক্রম পরিচালিত হবে।

সংস্থাটি জানিয়েছে, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৪০০ জন ক্রেতাকে পণ্য দেওয়া হবে। এ কার্যক্রমের আওতায় প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবেন। মোট বিক্রি করা হবে ১৩ হাজার ৯৩৯ টন পণ্য।

টিসিবির তথ্যমতে, যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা।

এদিকে সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমও চলমান রয়েছে। সংস্থাটি জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে মে মাসে ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীদের জন্য ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের দাম ও পরিমাণ আগের মতোই অপরিবর্তিত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত