ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর ২০২৬, ৩:১৩ বিকাল

Link Copied!

তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উন্নত ডিউরেবিলিটি ও প্রতিদিনের নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে এই ডিভাইসটি নিয়ে আসা হচ্ছে।

দীর্ঘস্থায়ী পাওয়ার নিশ্চিত করতে আসন্ন সি-সিরিজ স্মার্টফোনে সুবিশাল ব্যাটারি ও অনন্য ওয়াটার অ্যান্ড ড্রপ রেজিজট্যান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। এছাড়াও, ধারণা করা হচ্ছে ডিভাইসটিতে অনবদ্য ডিউরেবিলিটি নিয়ে আসা হচ্ছে, যা ব্যবহারকারীদের প্রতিদিনের পারফরম্যান্সে অল-রাউন্ড অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ধারণা করা হচ্ছে, আসন্ন এই ডিভাইসটি সারাদিন ব্যবহারের পরও একইরকম সচল থাকবে। ফলে পড়াশোনা, যোগাযোগ, বিনোদন, গেমিং ও প্রতিদিনের কাজের ক্ষেত্রে যথার্থ সঙ্গী হয়ে উঠবে এটি। ফোনে পানি পড়া, ফোন পানিতে পড়ে যাওয়া, কিংবা বাংলাদেশের বৃষ্টিভেজা আবহাওয়ার কথা বিবেচনা করলে ফোন পানিরোধী হওয়া বেশ জরুরি। আর এই ডিভাইসটিতে আইপি৬৯-প্রো রেটিং থাকার কথা রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত উভয় প্রয়োজনে স্মার্টফোনের ওপর নির্ভরশীল হতে হয়। আসন্ন ডিভাইসটি তাদের দ্রুত পরিবর্তনশীল জীবনধারার সাথে তালমিলিয়ে চলতে তৈরি করা হয়েছে।

এছাড়াও, আসন্ন সি-সিরিজ স্মার্টফোনে ৭ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি নিশ্চিত করা হয়েছে। এই স্মার্টফোনের মাধ্যমে ব্যবহারকারী পুরো হ্যারি পটার সিরিজ একটানা দেখার পরও দিনের বাকি কাজ চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট পাওয়ার পাবেন।

দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, টেকসই ডিউরেবিলিটি ও অনন্য ব্যাটারি হেলথের সমন্বয়ে আসন্ন সি-সিরিজ স্মার্টফোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ ব্যবহারকারীদের জন্য একটি নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠবে। আসন্ন এই ডিভাইস সম্পর্কে খুব দ্রুত আরও বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Chattogram Urges Drivers to Follow 40 km/h Speed Limit to Prevent Road Accidents

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ৪০ কিমি গতিসীমা মানার আহ্বান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

পাঁচ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার শিশু হাসপাতাল

যাত্রাবাড়ীতে দ্রুতগতির বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আগামী পাঁচ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

ইংল্যান্ডে তীব্র গরমে এক গ্রীষ্মেই ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু

OPPO Celebrates First Sale of World’s First Triple 200MP Camera Phone in Bangladesh

বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

সমুদ্রের ভাঙনে হারিয়ে যেতে পারে ইংল্যান্ডের হাজারো বাড়ি!

প্রায় ১০০ বছর পর ফিরছে ৪০০ কোটি গাছ হারানোর সেই প্রজাতি!

কপ৩১ ব্যর্থতার প্রতীক ক্রিস বোয়েনের যে ছবিটি বিশ্বজুড়ে আলোচনায়