ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার – ত্রাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ৬:১৪ বিকাল

Link Copied!

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান বলেছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার । তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আপনাদের অবস্থা নিজ চোখে দেখে কি কি ধরনের মানবিক সহায়তা করা যায় তা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার জন্য এসেছি । যেকোনো দুর্যোগে সরকার আপনাদের পাশে আছে ।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় মিরপুর-১৪ বাগানবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তার হিসেবে কম্বল ও ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন ।

তিনি বলেন,সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছ। প্রয়োজন অনুযায়ী আরো ত্রাণ সামগ্রী বরাদ্দ দেয়া হবে । একজন মানুষও যেন খাবার এবং শীতে কষ্ট না পায় সে লক্ষ্যে সরকার ব্যবস্থা নিচ্ছে । চাহিদা অনুযায়ী আরও বরাদ্দ প্রদান করা হবে । প্রতিমন্ত্রী অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে সচেতনতা অবলম্বন করার আহবান জানান।

বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল কম্বল-১ পিচ,ড্রাই কেক – ১ প্যাকেট,শুকনো খাবার ১ প্যাকেট যার মধ্যে আছে চাল-১০ কেজি , সয়াবিন তেল-১ লিটার ,মশুর ডাল- ১ কেজি,লবণ -১ কেজি,চিনি- ১ কেজি,হলুদ গুড়া-২০০ গ্রাম, মরিচ গুড়া-১০০ গ্রাম এবং ধনিয়া গুড়া- ১০০ গ্রাম ।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box

আরও পড়ুন

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক উদ্যোগ

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু