
চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত তিন দিনে দেশে ২১ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৯৫৮ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮৫৩ কোটি ডলার।
সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম ১০১ দিনে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৩ শতাংশ।